পশ্চিমবঙ্গে রেশনকার্ডের ভুল তথ্য সংশোধন বা নাম পরিবর্তনের প্রক্রিয়া এখন অনেকটাই সহজ। খাদ্য ও সরবরাহ দপ্তর (Food and Supplies Department) সাধারণ মানুষের সুবিধার্থে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চাল চালু করেছে, যার মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প বা অফিসে না গিয়েও ঘরে বসেই আবেদন করা যায়।
আবেদনের আগে প্রয়োজনীয় নথি
মোবাইল নম্বর: রেশনকার্ডের সাথে লিঙ্ক থাকা সক্রিয় মোবাইল নম্বর (OTP এর জন্য)।
আধার কার্ড: যার তথ্য সংশোধন হবে তার ডিজিটাল আধার কার্ড (স্পষ্ট স্ক্যান কপি)।
অন্যান্য প্রমানপত্র: নাম বা জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে ভোটার কার্ড, জন্ম নিবন্ধীকরণ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
অনলাইনে আবেদন করার সহজ ধাপ
১. অফিসিয়াল পোর্টালে লগইন:
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট (food.wb.gov.in) ওপেন করুন।
হোমপেজে ‘Citizen Corner’ অপশন থেকে ‘Apply Online’ এ যান।
সেখানে ‘Apply for Correction in Existing Ration Card (Form 5)’ বেছে নিন।
২. মোবাইল নম্বর যাচাইকরণ:
আপনার রেশনকার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি লিখুন এবং ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
মোবাইলে আসা OTP দিয়ে লগইন করুন।
৩. কার্ড নির্বাচন ও ফর্ম পূরণ:
আপনার পরিবারের যে সদস্যের কার্ড সংশোধন করতে চান তাকে সিলেক্ট করুন।
নির্দিষ্ট ফর্ম (Form 5) খুললে যে তথ্যটি সংশোধন করতে চান (যেমন: বানান ভুল, নাম, ঠিকানা বা জন্মতারিখ) তা সঠিকভাবে লিখুন।
৪. নথি আপলোড ও সাবমিট:
সংশোধনের সমর্থনে আপনার প্রয়োজনীয় নথিপত্র (যেমন: আধার কার্ড) নির্দিষ্ট ফরম্যাটে (JPEG/PDF) আপলোড করুন।
সমস্ত তথ্য আরেকবার মিলিয়ে দেখে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
সাবমিট করার পর স্ক্রিনে একটি Application Reference Number (ARN) দেখা যাবে, সেটি নোট করে বা প্রিন্ট করে রেখে দিন।
আবেদনের স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস জানার জন্য পোর্টালে ফিরে গিয়ে ‘Check Ration Card Application Status’ অপশনে যান। আপনার ফর্মে পাওয়া ARN নম্বরটি দিয়ে খুব সহজেই জেনে নিতে পারবেন আবেদনটি অনুমোদিত হয়েছে কি না।
আবেদনটি যাচাই এবং অনুমোদিত হলে নতুন সংশোধিত ই-রেশনকার্ড (e-Ration Card) ওয়েবসাইট থেকেই সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।